• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী

যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া

হাফিজুর রহমান,গাজীপুর / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই, ২০২৬) অপরাহ্নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পদোন্নতির খবর ছড়িয়ে পড়ার পর গাজীপুর জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্তরের কর্মকর্তারা নবপদোন্নতিপ্রাপ্ত যুগ্ম সচিব ও জেলা প্রশাসককে অভিনন্দন জানাতে তাঁর কার্যালয়ে আসেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী নাজিব হাসান,সদর উপজেলা ইউএনও সাজ্জাত হোসেন,সদর এসিল্যান্ড মইন খান এলিসসহ জেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ এবং বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

কর্মকর্তাদের পাশাপাশি মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশন, গাজীপুর জেলা শাখা, কালেক্টরেট সহকারী সমিতি, গাজীপুর জেলা শাখা, সরকারি গাড়িচালক সমিতি, গাজীপুর জেলা শাখা এবং ভূমি অফিসার্স কল্যান সমিতি, গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

চলতি বছরের ১৬ মার্চ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা। জেলায় যোগদানের পর অত্যন্ত অল্প সময়ের মধ্যে তিনি তাঁর সততা, কর্মনিষ্ঠা এবং নিরহংকার আচরণের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ভালো মানুষদের পুরস্কৃত করাসহ বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেন। জেলা প্রশাসকের কার্যালয়কে তিনি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেন, যার ফলে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষও সরাসরি তাঁর সঙ্গে কথা বলে সুরাহা পাওয়ার সুযোগ পান। এছাড়া অধীনস্থ সরকারি দপ্তরগুলোর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে তিনি নিয়মিত ‘সারপ্রাইজ ভিজিট’ (আকস্মিক পরিদর্শন) করেন। কর্তব্যে অবহেলার জন্য যেমন কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা দিয়েছেন, তেমনি সুনির্দিষ্ট অভিযোগে অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করেছেন। এসব সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে তিনি গাজীপুর জেলা প্রশাসনকে বাস্তব অর্থেই একটি জনবান্ধব ও জনমুখী প্রশাসনে রূপান্তরিত করেছেন।

সাংবাদিকতা থেকে মাঠ প্রশাসন: এক বর্ণাঢ্য ক্যারিয়ার

প্রশাসনের চৌকস কর্মকর্তা হলেও মো. নুরুল করিম ভূঁইয়া গণমাধ্যমের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে সুপরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি সক্রিয়ভাবে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি (২০০৩-২০০৪) ছিলেন এবং বর্তমানে সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা লাভ করেন। মাঠ প্রশাসনে ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর সহধর্মীনিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মেধারী কর্মকর্তা দীর্ঘকাল পদোন্নতি বঞ্চিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে উপেক্ষিত ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর, একই বছরের ১৩ আগস্ট তিনি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান—যা ভূতাপেক্ষভাবে ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে কার্যকর করা হয়।News

পরবর্তীতে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দর কর্তৃপক্ষের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই বছরের ১৬ নভেম্বর তিনি বিসিএস ২৫তম ব্যাচ অল ক্যাডার ফোরামের সভাপতি নির্বাচিত হন। সর্বশেষ ২০২৫ সালের ১২ নভেম্বর পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে উপসচিব হিসেবে কর্মরত থাকাকালে জেলা প্রশাসক পদের ফিটলিস্টের জন্য তাঁর সাক্ষাৎকার নেওয়া হয় এবং চলতি বছরের ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সাংবাদিকতা ও মাঠ প্রশাসনের এক অপূর্ব মেলবন্ধনের কারণে এবং তাঁর সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতির খবরে গাজীপুরের সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা