• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০ টি অপতথ্য ছড়ানো হয়েছে সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন

খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার

হাফিজুর রহমান,গাজীপুর / ২৪১ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: হত্যাকাণ্ডের মতো অতি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা শঙ্কা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার জিএমপি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকে গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গত মে মাসে মহানগর এলাকায় ১৭টি হত্যাকাণ্ডের দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত পক্ষে ওই মাসে জিএমপির অধীনে ৫টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ কমিশনার জানান, প্রতিবেদক তার রিপোর্টে কেবল ২টি হত্যাকাণ্ডের বিবরণ দিলেও বাকি ১৫টি ঘটনা কোথায় বা কীভাবে ঘটেছে, তার কোনো উল্লেখ করেননি।
জিএমপির পক্ষ থেকে প্রকৃত তথ্য তুলে ধরে জানানো হয়, মে মাসে রুজু হওয়া ৫টি হত্যা মামলার মধ্যে ইতিমধ্যেই ৪টি মামলার রহস্য উদঘাটিত হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। বাকি ১টি মামলার দুজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম পরস্পর সম্পূরক হিসেবে কাজ করে। তাই মহানগরের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে বিভ্রান্তি দূর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রত্যাশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা