• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
Headline
প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: অতিরিক্ত পিপির ওপর ছুরিকাঘাত ও হত্যাচেষ্টা গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করতে রাজপথে সাংবাদিকরা ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সোচ্চার হওয়ার আহ্বান বিএনপি নেতা রিজভীর কাপড়ের বেড়া ও ফিসারির পানিই ভরসা: ষাটোর্ধ দুই বোনের পাশে বিএনপি নেতা রিজভী ক্ষতিগ্রস্ত ৩৫০টি পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে গাজীপুর জেলা পরিষদ ৩৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ গাজীপুর জেলা পরিষদের ত্রিশাল পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ২৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন, বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নিলেন জেলা প্রশাসক। ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে।
সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ময়মনসিংহের ত্রিশালে ২০২২ সালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ত্রিশালের শিশু ফাতেমার পরিবারের পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ত্রিশাল উপজেলা প্রশাসন। শনিবার (২৭ জুন ২০২৬) বিকেলে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফাতেমার দাদার বাড়ি পরিদর্শন করেন। এসময় তারা ফাতেমার পরিবারের খোঁজখবর নেন, ফাতেমার বাবা-মা ও বোনের কবর জিয়ারত করেন এবং পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও ঘর মেরামতের জন্য ঢেউটিন তুলে দেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ফাতেমার দাদার দোকানের জন্য বিভিন্ন পণ্যসামগ্রীও উপহার দেওয়া হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক ফাতেমার দাদার জন্য নতুন ঘর নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে ফাতেমার বাড়িতে যাওয়ার রাস্তাটি দ্রুত পাকাকরণ এবং রাস্তাটির নাম ‘ফাতেমা সড়ক’ (প্রস্তাবিত) হিসেবে নামকরণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির উন্নয়নকাজ শুরু করা হবে। সবচেয়ে মানবিক ঘোষণা হিসেবে জেলা প্রশাসক ফাতেমার বোনের লেখাপড়াসহ ভবিষ্যতের যাবতীয় দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। এসময় জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা