• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
উন্নয়নের পথে ভালুকা, প্রস্তাব একাধিক মেগা প্রকল্প গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয়,শর্ত মানলেই চাকরি’ এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ ​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গাজীপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মশালা: ‘সড়ক অবরোধ নয়,শর্ত মানলেই চাকরি’

হাফিজুর রহমান,গাজীপুর / ১৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা বাড়ানোর লক্ষ্যে গাজীপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘ভাওয়াল সম্মেলন কক্ষে’ জেলা সড়ক নিরাপত্তা কমিটির এই কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজ্জাত হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান, গাজীপুর প্রেস ক্লাবের তত্ত্বাবধায়ক মন্ডলীর সদস্য দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও সড়কের যানজট কমাতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, “মহাসড়ক অবরোধ করা যাবে না—এমন শর্ত মানলেই কেবল পোশাক কর্মীরা চাকরি করতে পারবেন। শিল্প কারখানার কোনো শ্রমিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে বা বেতন পরিশোধ না করা হলে এবং তার জেরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে, সেই দায় সংশ্লিষ্ট কারখানা মালিকদেরই নিতে হবে।”

মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি আরও বলেন, মহাসড়কে কোনো বাজার বসতে দেয়া হবে না। যেখানে-সেখানে যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা সম্পূর্ণ বন্ধ করতে হবে। মহাসড়কের পাশে অবৈধভাবে কোনো হকার বসতে বা ফুটপাত দখল করতে দেয়া হবে না।

সভায় বক্তারা বলেন, গাজীপুর মহানগর ও জেলায় সড়ক দুর্ঘটনা এবং মৃত্যুর হার বেড়েছে, যা উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ড্রাইভিং, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে যান চলাচল, পথচারীদের ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা, মহাসড়কে অবৈধ অটোরিকশার অবাধ চলাচল এবং ফুটপাত দখলের কারণেই মূলত সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

কর্মশালা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনের জন্য সরকারি অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে ৩৫টি চেকের মাধ্যমে ৩৫ পরিবারকে ১ কোটি ১ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা