• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
শ্রমিক বেশে পতিত শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে-জিএমপি কমিশনার ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে এমপি ডা. লিটন ত্রিশালে জনবল সংকটে ছলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ত্রিশালে অলহরী নদীর কাঠের ব্রিজ এখন মরণফাঁদ, পাকা সেতুর দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য ও অস্থিতিশীলতা রুখতে ভবানীপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ৪নং ধীতপুর ইউনিয়নে রকিবুল হাসান খান রাসেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসমাগমে মুখরিত অনুষ্ঠানস্থল সরাইলে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কার্যালয় উদ্ভোধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

শ্রমিক বেশে পতিত শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে-জিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. আশিক সাঈদ নিরাপদ,শান্তিময়, মাদক ও সন্ত্রাসমুক্ত গাজীপুর মহানগর গড়ে তুলতে পুলিশ এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের প্রতিপক্ষ নয়, গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে অবিহিত করে
চলমান শ্রমিক আন্দোলন প্রসঙ্গে তিনি আরো বলেন, পতিত শক্তি সংগঠিত হয়ে নতুন করে শ্রমিক বেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তাদেরকে নেপথ্যে একটি মহল ইন্দন যোগাচ্ছে। পুলিশ কঠোরভাবে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে।

তিনি সাইবার ক্রাইম, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নীতি ঘোষণা করেন। অপরাধীরা যতো প্রভাবশালীই হোক কোন ছাড় দেওয়া হবে না। হোক সেটা পুলিশ বা অন্য কেউ।

তিনি মঙ্গলবার(১০ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, পুলিশ উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল প্রমুখ।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার ক্রাইম, মাদক ও কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মহানগরের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য শ্রমিক বেশে যারা আন্দোলন ও ইন্দান যোগাচ্ছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা