ছাবির উদ্দিন রাজু:: সরাইল উপজেলার সমাজ উন্নয়ন কেন্দ্র (সুক), বুধলপাড়ায় পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কেটে কার্যালয় উদ্বোধন, দোয়া সহ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ আনিসুল ইসলাম ঠাকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল জব্বার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ রইছ মিয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী, ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ছাবির উদ্দিন রাজু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান সরকার।
অনুষ্ঠানের আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের সরাইল উপজেলা শাখার সাব-ডিপো জনাবা বেগম জুনায়েদুল হক ও নাদিরা।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি, পরিচালক, সরকার অ্যাসোসিয়েটের পরিচালক, ডিপো, সাব-ডিপো, ডিলার, সাব-ডিলারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে স্বাস্থ্যসচেতনতা, মানুষের কল্যাণে কাজ করা, সামাজিক উন্নয়ন এবং ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মানুষের কল্যাণে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
সেমিনারে উপস্থিত অতিথিরা ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকল কে বিরানী বিতরনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।