• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Headline
৪নং ধীতপুর ইউনিয়নে রকিবুল হাসান খান রাসেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসমাগমে মুখরিত অনুষ্ঠানস্থল সরাইলে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কার্যালয় উদ্ভোধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি ৯ মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে ৪১০ টি অপতথ্য ছড়ানো হয়েছে সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ত্রিশালে দুর্গাপূজার প্রস্তুতি সভায় এমপি লিটন – সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যের উন্নয়নমূলক উদ্যোগে রিজভীর কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

হাফিজুর রহমান,গাজীপুর / ১৩ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ, কালো টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর জেলা শাখা।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মহাসচিব, গাজীপুর প্রেসক্লাবের তত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সদস্য অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, মাজহারুল ইসলাম কাঞ্চন, এম আসাদুজ্জামান সাদ, খোরশেদ আলম, গোলাম রসুল দিনার, হাফিজুর রহমান প্রমুখ।

সভাপতির বক্তব্যে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, ‘গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে একজন প্রার্থী কর্তৃক সাবেক মেয়রের জাহাঙ্গীরের নাম ভাঙিয়ে ও অর্থ বিলিয়ে প্রকাশ্যে ভোট ক্রয়ের নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিভিন্ন অনিয়ম, একাধিক প্রার্থী ও সাধারণ ভোটারদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন। এহেন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্তের স্বার্থেই ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি ছড়ানোর অবকাশ নেই।’

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, একজন প্রার্থী নির্বাচন স্থগিতের পেছনে সরকারকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছেন। তিনি অসৎ উদ্দেশ্যে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন যে—মন্ত্রণালয়ের নির্দেশে নাকি নির্বাচন বন্ধ হয়েছে। আমরা এই দায়িত্বজ্ঞানহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা