• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে এমপি ডা. লিটন ত্রিশালে জনবল সংকটে ছলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ত্রিশালে অলহরী নদীর কাঠের ব্রিজ এখন মরণফাঁদ, পাকা সেতুর দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য ও অস্থিতিশীলতা রুখতে ভবানীপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ৪নং ধীতপুর ইউনিয়নে রকিবুল হাসান খান রাসেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসমাগমে মুখরিত অনুষ্ঠানস্থল সরাইলে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কার্যালয় উদ্ভোধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি

ত্রিশালে জনবল সংকটে ছলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৫৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬ নং ছলিমপুর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ধুঁকছে। ফলে সরকারি অর্থে নির্মিত দ্বিতল ভবন থাকলেও পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ছলিমপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সমাজসেবক মরহুম আবদুল আজিজ সরকার ও আফাজ উদ্দিন সরকার মানবসেবার জন্য প্রায় সাড়ে ৩২ শতাংশ জমি দান করেন। তাঁদের দানকৃত জমির ওপর নির্মিত হয় কেন্দ্রটির দ্বিতল ভবন। ২০০৬ সালের ৯ মে ভবনটি ত্রিশাল উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু হস্তান্তরের ১৯ বছর পেরিয়ে গেলেও প্রয়োজনীয় জনবল মঞ্জুরি না থাকায় কেন্দ্রটি আজও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। বর্তমানে উপজেলার অন্য ইউনিয়ন থেকে একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন নিরাপত্তা প্রহরীকে পালাক্রমে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কোনোরকম সেবা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সীমিত এই জনবল দিয়ে এলাকার বিপুল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী মা, নবজাতক, শিশু, কিশোর-কিশোরী ও সাধারণ রোগীরা। বাধ্য হয়ে অনেককে ৮-১০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।এছাড়া কেন্দ্রটির অবকাঠামোগত ত্রুটিও প্রকট। ভবনের চারপাশে কোনো সীমানা প্রাচীর নেই, নিরাপদ পানির জন্য সাবমারসিবল পাম্প নেই এবং ভবনটির বিভিন্ন স্থানে মেরামত প্রয়োজন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা: মাহমুদা ইসলাম দীপা বলেন,সেন্টারটির বিদ্যুৎ সমস্যা আমরা সমাধান করেছি এবং বর্তমানে পানি লাইন সহ পূর্ণাঙ্গ মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে দেওয়া হয়েছে।সবচেয়ে বড় সমস্যা হলো জনবল। এই সেন্টারে কোনো পদই মঞ্জুর নেই। পদ না থাকায় স্থানীয়ভাবে আমাদের কিছু করার থাকে না। আমরা কাগজপত্র পাঠিয়ে দিয়েছি এবং প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাচ্ছি।তবে আমরা সেন্টারটি বন্ধ রাখিনি। প্রতিদিনই কেউ না কেউ দায়িত্বে থাকেন এবং আমাদের পক্ষে যা যা করার আমরা সবই চেষ্টা করছি।

এলাকাবাসীর দাবি, দ্রুত জনবল মঞ্জুরি দিয়ে শূন্য পদে নিয়োগ, সীমানা প্রাচীর নির্মাণ, সাবমারসিবল পাম্প স্থাপন এবং পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, স্বাভাবিক প্রসব সেবা সহ পূর্ণাঙ্গ সেবা চালু করা হোক।এটি চালু হলে মা ও শিশু মৃত্যুহার কমবে এবং সরকারের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ সফল হবে বলে মনে করেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা