হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: আসন্ন ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশী হয়ে মাঠে নেমেছেন এলাকার কৃতি সন্তান, ফিনল্যান্ড প্রবাসী ও সমাজসেবক মোঃ রকিফুল আলম মাসুদ সরকার। তিনি ১২নং আমিরাবাড়ী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আইয়ুব আলী সরকারের সুযোগ্য সন্তান এবং ত্রিশাল উপজেলা যুবদলের একজন সক্রিয় নেতা। দীর্ঘদিন ধরে তিনি নিজ এলাকার অসহায় মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করে আসছেন। সম্প্রতি ৯নং ওয়ার্ডের গুপ্তবৃন্দাবন সড়কের প্রায় ৮১০ মিটার কাঁচা রাস্তা কাদা ও গর্তের কারণে চলাচলের অযোগ্য হয়ে পড়লে প্রশাসনিক উদ্যোগের অপেক্ষা না করে তিনি নিজ উদ্যোগে ইট, সুরকি ও বালু দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেন। তার পক্ষে কাজটি তদারকি করেন শাহাদাত হোসেন খান দিপু। এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রকিফুল আলম মাসুদ সরকার বলেন, “আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানে জনগণের খাদেম। এলাকার মানুষের দুর্ভোগ দেখে ঘরে বসে থাকতে পারিনি। নির্বাচিত হলে আমার প্রথম অগ্রাধিকার হবে আমিরাবাড়ী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক, শিক্ষিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে আমার মূল লক্ষ্য।” তিনি ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও প্রার্থনা করেছেন।