• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
অপরাধ দমনে জিএমপির সাফল্য: ৬ মাসে ৩ হাজার ২শ’ গ্রেপ্তার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার চুনারুঘাটে বিভাগীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মতিউর রহমানকে সংবর্ধনা প্রদান কালীগঞ্জে বাড়ির উঠানে বিছানো ইট না তুলেই প্রকল্প স্থগিত, ভোগান্তিতে মালিক প্রায় পাঁচ দশকের রাজনীতি, এবার গফরগাঁও পৌর মেয়র পদে আলোচনায় বিএনপি নেতা মোঃ ফজলুল হক ত্রিশালে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উদ্বোধন গাজীপুর আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য: অতিরিক্ত পিপির ওপর ছুরিকাঘাত ও হত্যাচেষ্টা গাজীপুর প্রেসক্লাব ফ্যাসিবাদমুক্ত করতে রাজপথে সাংবাদিকরা ত্রিশালে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাতেমার পরিবারের পাশে জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে পাড়া-মহল্লায় সোচ্চার হওয়ার আহ্বান বিএনপি নেতা রিজভীর

খুন নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশে জনমনে ছড়াতে পারে শঙ্কা- জিএমপি কমিশনার

হাফিজুর রহমান,গাজীপুর / ২৩ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: হত্যাকাণ্ডের মতো অতি স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ জনমনে অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা শঙ্কা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের আরও যত্নশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার জিএমপি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জাতীয় দৈনিকে গাজীপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে গত মে মাসে মহানগর এলাকায় ১৭টি হত্যাকাণ্ডের দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত পক্ষে ওই মাসে জিএমপির অধীনে ৫টি হত্যাকাণ্ডের মামলা রেকর্ড করা হয়েছে।
পুলিশ কমিশনার জানান, প্রতিবেদক তার রিপোর্টে কেবল ২টি হত্যাকাণ্ডের বিবরণ দিলেও বাকি ১৫টি ঘটনা কোথায় বা কীভাবে ঘটেছে, তার কোনো উল্লেখ করেননি।
জিএমপির পক্ষ থেকে প্রকৃত তথ্য তুলে ধরে জানানো হয়, মে মাসে রুজু হওয়া ৫টি হত্যা মামলার মধ্যে ইতিমধ্যেই ৪টি মামলার রহস্য উদঘাটিত হয়েছে এবং ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। বাকি ১টি মামলার দুজন আসামিকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাকে গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যম পরস্পর সম্পূরক হিসেবে কাজ করে। তাই মহানগরের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনমনে বিভ্রান্তি দূর করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন প্রত্যাশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা