• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
Headline
ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হিসেবে সাহাব উদ্দিনেই ভরসা তৃণমূলে গাজীপুরে মার্কেট ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ভালুকায় তুলার গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতির দাবি প্রায় ২০ লাখ টাকা গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তের নির্দেশ জাতীয় পর্যায়ে সম্মানিত কবি জামাল উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ ইউএনওর সঙ্গে গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গফরগাঁওয়ের রাজনীতিতে আলোচনায় বিএনপি নেতা মো. ফখরুল হাসান-ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথচলা পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আক্তারুজ্জামান বাচ্চুর শোক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গাজীপুরে মার্কেট ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান,গাজীপুর / ৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর::গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার জুয়েল রানার ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা, মার্কেট ভাঙচুর, চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার(১৬ জুন) দুপুরে ভাঙচুর হওয়া মার্কেটের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকার তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবি কৃত টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়। জুয়েল রানার অভিযোগ গভীর রাতে তার ক্রয়কৃত জমিতে নবনির্মিত মার্কেটে আতিকুল ইসলাম কাঁইয়া ও সেলিম সরকারেন নেতৃত্বে একটি চক্র মার্কেটে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি করে। এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলেও জানান জুয়েল রানা। প্রশাসনের কাছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা