• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন

জাতীয় পর্যায়ে সম্মানিত কবি জামাল উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ ইউএনওর সঙ্গে

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ / ১২৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: কবি সংসদ বাংলাদেশ আয়োজিত ১২তম জাতীয় কবি সম্মেলনে “সেরা কবি সম্মাননা-২০২৬” লাভ করেছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কৃতী কবি জামাল উদ্দিন আহমেদ। সাহিত্য ও কবিতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জনের পর সম্প্রতি গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কবি জামাল উদ্দিন আহমেদ। এ সময় তিনি তাঁর স্বরচিত কাব্যগ্রন্থ ‘বৃষ্টিতে বসন্ত’ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন। বইটি ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এবং ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসা অর্জন করেছে। কবি জামাল উদ্দিন আহমেদের রচিত ‘আছিয়ার জন্য’ ও ‘সাঈদের রক্ত’ কবিতা দুটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মানবতা, সমাজবাস্তবতা, দেশপ্রেম ও মানুষের আবেগ-অনুভূতির গভীর প্রকাশ ঘটেছে তাঁর লেখায়। সৌজন্য সাক্ষাৎকালে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চা নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন কবির সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাহিত্যসাধনার সাফল্য কামনা করেন। কবি জামাল উদ্দিন আহমেদ বলেন, সাহিত্য মানুষের আত্মার ভাষা। একজন কবি হিসেবে আমি মানুষের সুখ-দুঃখ, সমাজের বাস্তবতা এবং মানবিক মূল্যবোধকে আমার লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। ‘বৃষ্টিতে বসন্ত’ কাব্যগ্রন্থ প্রকাশ এবং জাতীয় পর্যায়ে ‘সেরা কবি সম্মাননা-২০২৬’ অর্জন আমার সাহিত্যচর্চার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। পাঠকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যেতে চাই।স্থানীয় সাহিত্যপ্রেমীরা মনে করেন, জাতীয় পর্যায়ে সম্মাননা অর্জন এবং নতুন কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে কবি জামাল উদ্দিন আহমেদ গফরগাঁওয়ের সাহিত্যাঙ্গনের জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁর এ অর্জনে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা