• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসেস সেন্টারের ‎উদ্বোধন তাঁতী দল মানুষের প্রয়োজনে কাজ করছে: বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী ম্যানেজিং কমিটি গঠনে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ, পিরুজালীতে অভিভাবকদের ক্ষোভ গাজীপুরের ৫ এমপিসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন যাচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষার মানোন্নয়নে একীভূত প্রশ্নপত্র, গবেষণায় মেধাবীদের দেশে ফেরানোর উদ্যোগ: গাজীপুরে শিক্ষামন্ত্রী গাজীপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে বিকেএসপি চ্যাম্পিয়ন

পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আক্তারুজ্জামান বাচ্চুর শোক

সাদ্দাম হোছাইন / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সাদ্দাম হুছাইন,গফরগাঁও প্রতিনিধি:: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পানিভর্তি গর্তে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (৮ জুন) উপজেলার পাগলা থানার কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পেছনের রাস্তা সংলগ্ন একটি গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশু ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। অপর শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পর ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক শোকবার্তা প্রকাশ করেন। শোকবার্তায় তিনি বলেন, পাগলা থানার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজের পিছনের রাস্তা সংলগ্ন গর্তের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং আরেক শিশুর আশঙ্কাজনক অবস্থার খবর জেনে আমার হৃদয় ভেঙে গেছে। তিনি নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। একই সঙ্গে চিকিৎসাধীন শিশুটির দ্রুত সুস্থতা কামনা করছি। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি। এদিকে স্থানীয় বাসিন্দারা রাস্তা নির্মাণ বা মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া ঝুঁকিপূর্ণ গর্তগুলো দ্রুত ভরাট ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন অবহেলাজনিত ঝুঁকি দূর করা না গেলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা