• রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩ আনসার সদস্য গ্রেফতার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয়ভাবে জন্মজয়ন্তীর উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আজ ত্রিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ভুমিধস জয় ত্রিশাল আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোস্তাফিজুর রহমান কাইয়ূম / ৬২ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

মোস্তাফিজুর রহমান কাইয়ূম:: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা  বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এবং প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৬জুন শনিবার এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১০০টি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিরবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার শেখ মো. খাইরুল বাশার, সহকারী সুপার মাওলানা আব্দুল জলিল, জিয়া পরিষদ হবিরবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল আলম, যুবদল নেতা আকমল খান, হারুন অর রশিদ ও আব্দুস ছামাদ মোল্লা, হবিরবাড়ি ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. শিরিনা আক্তার, মাদ্রাসা পরিচালনা কমিটির দাতা সদস্য এ. কে. এম. হাবীবুল্লাহ কমল, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন সদস্য সচিব খোরশেদ আলম, শিক্ষক প্রতিনিধি হাবিবুর রহমান ও সাঈদা হাসমা, সিনিয়র শিক্ষক সফিউল্লাহ লিটন, স্থায়ী দাতা আসাদউল্লাহ ফকির, বিএনপি নেতা মো. রমজান আলী, মো. সিরাজ উদ্দিন ও আব্দুল খালেক, যুবদল নেতা সোহাগ আকন্দ ও সাদ্দাম মণ্ডল, প্রাক্তন শিক্ষার্থী হাফেজ মঞ্জুর মাহমুদ, হাবিবুল্লাহ জিহাদি, সফিউল আলম, ইমরান মোল্লা, মাসুদ রানাসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মসূচি শেষে আয়োজকরা জানান, বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা