• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড কর্মসূচি: গাজীপুরে শুরু হচ্ছে মাঠ পর্যায়ের জরিপ, প্রস্তুত ১৭৯ তথ্য সংগ্রহকারী গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত গুণী শিক্ষক হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাকৃবির অধ্যাপক ড. আব্দুল বাছেত মিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৯ পরিবারের পাশে ত্রাণ নিয়ে স্থানীয় এমপি ও উপজেলা প্রশাসন গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের ৬০ নবীন শিক্ষক পাচ্ছেন ৯০ দিনের প্রশিক্ষণ ত্রিশালের রায়েরগ্রামে রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার উপজেলা প্রেসক্লাব ত্রিশাল সভাপতি সাংবাদিক সারোয়ার জাহান জুয়েল অসুস্থ, দোয়া কামনা গাজীপুরে অপহৃত তরুণ উদ্ধার: অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

ত্রিশালে জাতীয় কবি নজরুল জন্মজয়ন্তী ১২৭তম প্রস্ততি উপলক্ষে সভা অনুষ্ঠিত

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৩৯৩ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাশেদুজ্জামান হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আগামী ২১ মে থেকে শুরু হয়ে ২৫ মে ২০২৬ পর্যন্ত পাঁচদিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হবে। সমাপনী দিন ২৫ মে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও জেলা পরিষদ প্রশাসক ইমরান ছালেহ প্রিন্স। এছাড়াও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় অনুষ্ঠান সফল করতে নিরাপত্তা, সাংস্কৃতিক আয়োজন, অতিথি আপ্যায়ন, যানবাহন ব্যবস্থাপনা ও মেলা প্রাঙ্গণ প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। প্রায় দুই যুগ পর ত্রিশালে জাতীয় পর্যায়ে বড় পরিসরে নজরুল জন্মজয়ন্তীর আয়োজন ঘিরে স্থানীয়দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা