• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ ​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী বরমীতে অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ ইনসাফ ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ত্রিশালে ৬৫৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক

Reporter Name / ১৮৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গত ২৪ ঘণ্টায় গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।
মারা যাওয়া রাইহান(৯ মাস) গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিফাত(৫ মাস) শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে।
শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান,রোববার সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলেও জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে। তবে পর্যাপ্ত জায়গা এবং এনআইসিইউ না থাকার অভিযোগ করেন রোগীর স্বজনরা।
শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজের পরিচালক ডা. আমিনুল ইসলাম বলেন,হামে আক্রান্ত শিশুদের জন্য আমরা আইসোলেশন ওয়ার্ড করেছি। আমাদের এখানে জায়গার তুলনায় রোগীর সংখ্যা তিনগুণ যার কারণে বারান্দাসহ বিভিন্ন জায়গায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
এনআইসিইউ না থাকলেও আইসিডিডিআরবি একটি ডিভাইস আবিস্কার করেছে যা দিয়ে হামের রোগীর নিউমোনিয়া হলে অক্সিজেন দেয়া যায় যার কারণে আতঙ্কিত না হবার কথা বলেন হাসপাতাল পরিচালক। বাচ্চাদের হামের টিকা,মায়ের দুধ ও পুষ্টিকর খাবার দেয়ার কথাও বলেন হাসপাতালটির পরিচালক ডা. আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা