• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তের নির্দেশ জাতীয় পর্যায়ে সম্মানিত কবি জামাল উদ্দিন আহমেদের সৌজন্য সাক্ষাৎ ইউএনওর সঙ্গে গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গফরগাঁওয়ের রাজনীতিতে আলোচনায় বিএনপি নেতা মো. ফখরুল হাসান-ত্যাগ ও নেতৃত্বের দীর্ঘ পথচলা পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আক্তারুজ্জামান বাচ্চুর শোক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‘স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ জিয়া ইতিহাসের দায় শোধ করেছেন’ বাংলাদেশের মানুষের হৃদয়ে ও রক্তে মিশে আছেন শহীদ জিয়াউর রহমানের নাম–নবী উল্লাহ নবী ৭০ এমপি বিশেষ পর্যবেক্ষণে,সতর্ক করা হয়েছে মন্ত্রী-প্রতিমন্ত্রীকেও

প্রধান শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানি

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

মোঃ মোশারফ হোসেন রিপন:

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে।

জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম উক্ত ছাত্রীকে একা একটি কক্ষে বৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে স্থানিয়রা তাকে উদ্ধার করে।

ঘটনার দিন রাতে প্রধান শিক্ষক মোজাখারুল ইসলামকে ২লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করে স্থানিয়ভাবে মিমাংশা করে দেয়ার অপচেষ্টা করা হলে ভিকটিমের পরিবার তা মেনে নেয়নি।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম এর বিরুদ্ধে একটি মামলা দ্বায়ের করা হয়। পলাতক শিক্ষক মোজাখারুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এলাকাবাসি জানিয়েছেন, একই উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ ভূজারী পাড়ার বাসিন্দা লম্পট প্রধান শিক্ষক মোজাখারুল ইসলাম। এর আগেও তিনি একই রকম ঘটানা ঘটিয়েছিলেন।

চতুরাডাঙ্গী কালীদহ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও স্থানিয়রা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে দাবি জানিয়েছেন, যেন এই জঘন্য কর্মের জন্য প্রধান শিক্ষককে চাকুরি থেকে বহিস্কার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা