• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Headline
ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে এমপি ডা. লিটন ত্রিশালে জনবল সংকটে ছলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ত্রিশালে অলহরী নদীর কাঠের ব্রিজ এখন মরণফাঁদ, পাকা সেতুর দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য ও অস্থিতিশীলতা রুখতে ভবানীপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ৪নং ধীতপুর ইউনিয়নে রকিবুল হাসান খান রাসেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসমাগমে মুখরিত অনুষ্ঠানস্থল সরাইলে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কার্যালয় উদ্ভোধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিরপেক্ষ তদন্তের দাবি

ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে এমপি ডা. লিটন

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ৫৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। একই সঙ্গে ত্রিশাল থানা পুলিশের ভূমিকা নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ত্রিশালে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। বক্তব্যে এমপি লিটন বলেন, “ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে। শুধু ত্রিশাল নয়, সারা বাংলাদেশেই ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়ে গেছে। তিনি বলেন, ত্রিশালে যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয় কিংবা অন্য কোনো প্রভাবের কারণে ছাড় দেওয়া যাবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা পুলিশের দায়িত্ব। ত্রিশাল থানা পুলিশের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় পুলিশকে পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। পুলিশের ভেতরে কোনো রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব থাকলে তা গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি পুলিশ বাহিনীর মধ্যে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। যারা অশান্তি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে বলেও জানান তিনি। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে ত্রিশাল থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা