• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Headline
ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাছ ধরার জালে আটকা পড়া ঈগল উদ্ধার, সাফারি পার্কে হস্তান্তর

ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

হাফিজুর রহমান,গাজীপুর / ৮১ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুর সদরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কালো রঙের সুটকেসের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় আশপাশে তল্লাশি চালিয়ে লাশের অপর অংশও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে কালভার্টের নিচে সুটকেসটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুটকেস খুলে নারীর অর্ধগলিত লাশের অংশ উদ্ধার করে। এরপর আশপাশে অনুসন্ধান চালিয়ে বস্তাবন্দী অবস্থায় লাশের অপর অংশ উদ্ধার করা হয়। জয়দেবপুর থানার ওসি আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে লাশের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা