• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন 

মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন

হাফিজুর রহমান,গাজীপুর / ৯ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর::মাদক, কিশোর গ্যাং এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পাড়া-মহল্লায় সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। সোমবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর থানা চত্বরে আয়োজিত আইনশৃঙ্খলা উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের মতামত গ্রহণের লক্ষ্যে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব গুরুত্বপূর্ণ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শরিফ উদ্দিন উল্লেখ করেন যে শুধু পুলিশের পক্ষে এককভাবে সমাজ থেকে সব অপরাধ দূর করা সম্ভব নয়। একটি নিরাপদ ও শান্তিময় সমাজ বিনির্মাণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকবিরোধী আন্দোলন জোরদার করার পাশাপাশি কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, ডাকাতি, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে সামাজিক ঐক্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।জনগণের উদ্দেশ্যে এসপি শরিফ উদ্দিন আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং প্রকৃত বন্ধু। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও করবে। তিনি সঠিক সেবা নিশ্চিত করতে পুলিশকে বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত শত্রুতা বা হিংসার বশবর্তী হয়ে পুলিশকে কোনো ভুল তথ্য দিয়ে কাউকে যেন অযথা হয়রানি না করা হয়। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের সঠিক তথ্য সরাসরি পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি জোরালো অনুরোধ করেন।জয়দেবপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল-মামুন। অনুষ্ঠানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক ব্যবসা নির্মূল এবং সামাজিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সুনির্দিষ্ট মতামত ও সমস্যাগুলো পুলিশের সামনে সরাসরি তুলে ধরেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লি এবং সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদীন রিজভী এবং মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক মুসুল্লি। এই উন্মুক্ত আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন এবং উপস্থিত সকলের প্রশ্নের উত্তর ও সমস্যা সমাধানের ব্যাপারে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা