• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান গাজীপুর জেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে- হেলাল খান গাজীপুরে বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান,গাজীপুর / ৭২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
বুধবার(১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী রোডস্থ গাজীপুর মহানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিশাল বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন এবং মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা