• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান গাজীপুর জেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে- হেলাল খান গাজীপুরে বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর-বিমানমন্ত্রী শ্রমিক বেশে পতিত শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে-জিএমপি কমিশনার

এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে- হেলাল খান

নিজস্ব প্রতিবেদক / ৬৫ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: “যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে! শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে উদ্দ্যেশ্য করে কথাগুলো বলেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।
তবে এফডিসিতে উপস্থিত থাকলেও কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এদিকে জয় বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা