• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা ভবানীপুরে সুটকেস ও বস্তাবন্দী লাশের পরিচয় সনাক্ত, পরকীয়ার জেরে হত্যা-পিবিআই প্রয়াত তিন সাংবাদিকের স্মরণে আলোচনা সভা, দোয়া ও কাঙ্গালী ভোজ গাজীপুরে মাদক নির্মূলে কঠোর বার্তা সড়ক প্রতিমন্ত্রীর ত্রিশালে মাদকবিরোধী হা-ডু-ডু ফাইনাল খেলা ভবানীপুরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পদোন্নতি পেয়ে ইউএনও হলেন ত্রিশালের জনপ্রিয় এসিল্যান্ড মাহবুবুর রহমান, ন্যস্ত রংপুর বিভাগে গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান গাজীপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধে গাজীপুরে রিজভীর নেতৃত্বে রাজপথে বিএনপির নেতাকর্মীরা

জনতার নিঃশ্বাস প্রতিবেদন / ৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনগুলোর সম্ভাব্য নাশকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে রাজপথে নেমেছে বিএনপি। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে গাজীপুর সদর এলাকায় ব্যাপক তৎপরতা দেখিয়েছেন দলটির নেতাকর্মীরা। গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কর্মীরা যাতে গাজীপুরের কোথাও কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য সকাল থেকেই জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে অবস্থান নেন। তীব্র বৃষ্টি মাথায় নিয়ে মোটরসাইকেল সহযোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শোডাউন দেন তারা। এ সময় রাজপথ প্রকম্পিত করে বিভিন্ন প্রতিরোধমূলক ও দিকনির্দেশনামূলক স্লোগান দেওয়া হয়। শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা জানান, স্বৈরাচারী ও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসী অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগ দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাজীপুরের মাটিতে তাদের আর কোনো নৈরাজ্য বা অগ্নিসন্ত্রাস করতে দেওয়া হবে না। জনগণের জানমালের নিরাপত্তায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা দিনরাত রাজপথে সতর্ক পাহারায় থাকবে।
মহাসড়কে এই শোডাউনের ফলে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুর সদর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপির এই সতর্ক অবস্থান ও মহড়া অব্যাহত থাকবে বলে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, গাজীপুরের মাটিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোনো অপতৎপরতা বা নাশকতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি নেতাকর্মীদের রাজপথে সতর্ক অবস্থানে থাকার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা