• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা ‘সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ গাজীপুরে এফডিআর সংক্রান্ত সংবাদটি সরকারের উন্নয়ন ভাবনার বিরুদ্ধে ষড়যন্ত্র: গাজীপুর জেলা পরিষদ প্রশাসক গফরগাঁওয়ের হুরমত উল্লাহ কলেজে শিক্ষার অগ্রযাত্রা, এমপির দৃষ্টি প্রত্যাশা গাজীপুরে সপ্তাহব্যাপী ফ্রি জলাতঙ্ক টিকাদান কর্মসূচির উদ্বোধন গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি অর্ধশতাধিক একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ২৮ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) দুপুরে ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং ত্রিশাল বাজারে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহম্মেদ। এছাড়াও ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

অভিযান চলাকালে সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত আংশিকভাবে মুক্ত হয়, ফলে পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরে আসে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এবং আইন মেনে চলার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা