• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Headline
ভবানীপুরে আ.লীগ নেতার ছেলের বিরুদ্ধে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের মামলা প্রশাসনকে ম্যানেজ করেই নাওজোর এলকায় রমরমা চোরাই তেলের ব্যবসা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়-জয়নাল আবেদীন রিজভী গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ মাদক প্রতিরোধে পাড়া-মহল্লায় সামাজিক দুর্গ গড়ে তুলতে হবে-এসপি শরিফ উদ্দিন গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুরে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

Reporter Name / ২৮৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন চান্দরা মৌজায় আদালতের স্থিতাবস্থা ও আইনি নির্দেশনা অমান্য করে এক নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে গাজীপুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী কোহিনূর আক্তার (৪৫) সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী ও মামলার সূত্রে জানা যায়, চান্দরা মৌজায় ১২ শতাংশ জমি ক্রয় করে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন কোহিনূর আক্তার ও তাঁর আত্মীয়রা। অভিযোগ উঠেছে, সম্প্রতি স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে আতাউর রহমান আতা নামে এক ব্যক্তি ও তার সহযোগীরা ওই নারীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্তরা জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং বাগানের গাছ কেটে ফেলে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী গত ২১ ডিসেম্বর গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১১৯১) করেন। পরবর্তীতে প্রতিকার চেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (নং- ১২১৮/২০২৫) দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি), টঙ্গীকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ওই জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

কোহিনূর আক্তারের অভিযোগ, মামলা বিচারাধীন থাকা অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত শনিবার রাতের আঁধারে বিবাদীরা ওই জমিতে সাইনবোর্ড টানানোর চেষ্টা করে। এছাড়া মামলা করায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও তিনি জানান।

বর্তমানে নিরাপত্তার অভাব বোধ করায় ভুক্তভোগী নারী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর একটি লিখিত আবেদন করেছেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, আবেদনটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা