• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
নিষিদ্ধ আ.লীগের অবরোধ প্রতিরোধে গাজীপুর সদরের রাজপথ ছিল রিজভীর দখলে ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান গাজীপুর জেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে- হেলাল খান

নিষিদ্ধ আ.লীগের অবরোধ প্রতিরোধে গাজীপুর সদরের রাজপথ ছিল রিজভীর দখলে

নিজস্ব প্রতিবেদক / ৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচি প্রতিরোধে দিনভর গাজীপুর সদরের রাজপথে সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকেই রাজপথ নেতাকর্মীদের দখলে ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। নেতাকর্মীরা সড়কে মহড়া দেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক থাকেন। বিএনপির নেতাকর্মীদের সরব উপস্থিতির কারণে পুরো সময়জুড়ে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল। অন্যদিকে, গাজীপুর সদর উপজেলার কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি।
কর্মসূচি চলাকালে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা ভোর থেকেই রাজপথে অবস্থান নিয়েছি। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করে কোনো ধরনের নৈরাজ্য বা অবরোধ গাজীপুর সদরের মাটিতে সফল হতে দেওয়া হবে না। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো অপতৎপরতা রুখে দিতে রাজপথে সক্রিয় থাকবে।”
দিনের এই অবস্থান ও মহড়ায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সাইম মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিফ সরকার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন।
এছাড়াও গাজীপুর সদর উপজেলা জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল হালিম, সদস্য সচিব রফিকুল ইসলাম রবিন, যুগ্ম আহ্বায়ক নাজমুল মন্ডল এবং মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ কাজীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা