• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান গাজীপুর জেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে- হেলাল খান গাজীপুরে বাসা থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর-বিমানমন্ত্রী শ্রমিক বেশে পতিত শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে-জিএমপি কমিশনার

গাজীপুর জেলা যুবদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ১৯০ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর:: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর জেলা শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি আজ এই আংশিক কমিটি অনুমোদন করেছেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত আংশিক কমিটির অন্য পদপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তপন খান, সহ-সভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন (মন্ডল) এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা