• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
এমপি আক্তারুজ্জামান বাচ্চুর দিকনির্দেশনায় যশরা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান সেলিম মিয়া মাহির সাবেক স্বামী রকিবের নেতৃত্বে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশ হত্যার হুমকি বিজ্ঞান ও সুরের সেতুবন্ধন: রবীন্দ্রসরোবরে সুরকার শেখ সাদীর হাতে বিজ্ঞানী ফজলুল করিম আকন্দের বই ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়ন তদারকিতে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু গাজীপুরে জমকালো আয়োজনে শহীদ জিয়াউর রহমান গোল্ডকাপের উদ্বোধন গাজীপুরে সাবেক সেনাসদস্যের ওপর হামলা গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ছাগল, টিন ও প্রাণিখাদ্য বিতরণ ​কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী বরমীতে অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ ইনসাফ ডায়াগনোস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে ত্রিশালে ৬৫৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

ত্রিশালে ৬৫৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে নিম্ন আয়ের ও অসহায় পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সিংরাইল গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ৬৫৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশালের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সঞ্চালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আঃ আউয়াল ফরাজী, আঃ মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী। বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। তারা আশা প্রকাশ করেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে এই সুবিধা পৌঁছে যাবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে। ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সুবিধাভোগীদের মধ্যে আনন্দ ও স্বস্তির অনুভূতি দেখা যায়। স্থানীয় সচেতন মহল সরকারের এ উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা