• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক সৌদি প্রবাসীর মালিকানাধীন বাড়ি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরেছেন ভুক্তভোগী প্রবাসী মোঃ জাহাঙ্গীর আলম (৪৮)।

রোববার (৩ মে) বিকেল ৫টার দিকে উপজেলার টেপিরবাড়ী এলাকার ফকিরবাড়ী রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম জানান, ২০১৭ সালে তার বাবা ৫.২৫ শতাংশ জমিসহ একটি পাঁচতলা ভবন তার ও ছোট ভাই মোঃ আল আমিনের নামে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে তার ছোট ভাই আল আমিন নিজ অংশ—২.৬২৫ শতাংশ জমি ও ভবনের অংশ—১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ৩০০ টাকার বিনিময়ে তার কাছে বিক্রি করে দেন।

তিনি আরও বলেন, যথাযথ প্রক্রিয়ায় জমির নামজারি, খারিজ ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তিনি পুরো সম্পত্তির মালিকানা ভোগদখল করে আসছেন। কিন্তু তার ভাই আল আমিন ও তার স্ত্রী স্বপ্না আক্তার বিভিন্ন কৌশলে ভবনটি দখল করে রাখেন।

জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, এ ঘটনায় ২০১৮ সালে একটি দেওয়ানি মামলা দায়ের করা হলেও পরে স্থানীয়ভাবে আপোষের মাধ্যমে আল আমিন ২০ লাখ টাকা গ্রহণ করে ভবন ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তারা ভবন ছাড়েননি; বরং সেখানে বসবাস অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, আমি দেশে এসে একাধিকবার অনুরোধ করেছি, কিন্তু তারা ভবন ছাড়েনি। উল্টো আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তিনি শ্রীপুর মডেল থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচারেরও দাবি জানান তিনি।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত স্বপ্না আক্তার। তিনি দাবি করেন, তার স্বামীই ওই বাড়ির প্রকৃত মালিক। তবে দলিলে স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করে তিনি অভিযোগ করেন, জোরপূর্বক তার স্বামীর কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছিল।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি,দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে, অভিযুক্ত পক্ষ উপস্থিত হননি। তদন্তপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা