• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
Headline
ভাওয়ালগড়ে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সামাজিক নিরীক্ষা ও গণশুনানি অনুষ্ঠিত গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড কর্মসূচির সামাজিক নিরীক্ষা ও গণশুনানি অনুষ্ঠিত মিছিলের প্রস্তুতির সময় ইয়াবা সহ গ্রেফতার ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী জনি হত্যা মামলায় ট্রাইব্যুনালে এসপি আজাদ গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত নিষিদ্ধ আ.লীগের অবরোধ প্রতিরোধে গাজীপুর সদরের রাজপথ ছিল রিজভীর দখলে ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন

গাজীপুর সদরে ফ্যামিলি কার্ড কর্মসূচির সামাজিক নিরীক্ষা ও গণশুনানি অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি / ৬৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ৪ টি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বিষয়ক সামাজিক নিরীক্ষা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন গুলো হলো মির্জাপুর,ভাওয়ালগড়,পিরুজালি ও বাড়িয়া।
কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রকৃত উপকারভোগী নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ গণশুনানির আয়োজন করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একযোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর সদরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবা বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের তথ্য ও বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়। এ সময় ৪ ইউনিয়নের মোট ২৭৫ জনের তথ্য যাচাই করা হয়। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, প্রকৃত যোগ্য ব্যক্তিদের চিহ্নিত করা এবং কোনো ধরনের অনিয়ম বা অসংগতি থাকলে তা সংশোধনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনগণের মতামত, অভিযোগ ও পরামর্শ গ্রহণের পাশাপাশি কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সামাজিক নিরীক্ষার মাধ্যমে উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের গণশুনানি সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই সম্পন্ন হওয়া উপকারভোগীদের নির্ধারিত ভাতা আগামী মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণের কথা রয়েছে। এর ফলে নির্বাচিত উপকারভোগীরা ঘরে বসেই তাঁদের নির্ধারিত ভাতা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা