• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Headline
মিছিলের প্রস্তুতির সময় ইয়াবা সহ গ্রেফতার ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী জনি হত্যা মামলায় ট্রাইব্যুনালে এসপি আজাদ গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত নিষিদ্ধ আ.লীগের অবরোধ প্রতিরোধে গাজীপুর সদরের রাজপথ ছিল রিজভীর দখলে ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মিছিলের প্রস্তুতির সময় ইয়াবা সহ গ্রেফতার ১৫ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মী

গাজীপুর প্রতিনিধি / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন আটক ব্যক্তিরা। ভোর সাড়ে ৫টার দিকে তারা সেখানে সমবেত হওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশের একটি দল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। ভোর ৬টা থেকে সকাল ৭টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা সাতটি মোটরসাইকেল ও ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশরাফুল ইসলাম (২২), সোহাগ (২৩), সাব্বির আহমেদ (২০), সাদের হাসান (১৮), রাকিবুল ইসলাম রবিন (২২), রবিউল আকন্দ (২৫), রাজু (২৪), রিফাত (২৬), ইমন শেখ (২০), হানিফ (২২), মাহাবুব (১৮), নাহিদ হাসান (১৮), মনজু (২১), মাহিত (১৮) ও রব্বানী (১৮)।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শ্রীপুর মুক্তিযোদ্ধা কলেজ, রাজেন্দ্রপুর কলেজ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ ও ইকবাল সিদ্দিকী কলেজের ছাত্রলীগের কর্মী ও সদস্য রয়েছেন। তাদের কয়েকজন ছাত্রলীগ নেতা রিপন মোল্লার ডাকে মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও ঝটিকা কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে। এরই ধারাবাহিকতায় রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে ১৫ জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাঁদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় মিছিলে অংশ নিতে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে হোতাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা