• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Headline
গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত নিষিদ্ধ আ.লীগের অবরোধ প্রতিরোধে গাজীপুর সদরের রাজপথ ছিল রিজভীর দখলে ডুয়েটে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উদ্বোধন গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে আওয়ামী লীগের নাশকতা : প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে আগুন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভাওয়ালগড় ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান ভবানীপুরে বিএনপি নেতা রিজভীর নেতৃত্বে আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও অবস্থান

গাজীপুরে পোশাকশিল্পে অস্থিরতা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি / ৪৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গাজীপুর প্রতিনিধি:: তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রম অসন্তোষ, বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুরের প্রতিবাদে গাজীপুরের ভবানীপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকেরা। এ সময় শিল্পকারখানার নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবক ফখরুল ইসলাম প্রধানের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে কয়েকশ বাসিন্দা ও সচেতন নাগরিক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তৈরি পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের সঙ্গে লাখো শ্রমিকের জীবন-জীবিকা, বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি জড়িত। ফলে এ খাতে অস্থিতিশীলতা তৈরি হলে শুধু শিল্পমালিকেরা নন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরা। এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতেও।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা ও অন্যান্য যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তবে দাবি আদায়ের নামে কারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলা ও অরাজকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন অব্যাহত রাখতে মালিক-শ্রমিক উভয় পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তাঁদের মতে, শিল্পপ্রতিষ্ঠান রক্ষা, কর্মসংস্থানের ধারাবাহিকতা বজায় রাখা এবং নিরাপদ ও শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ জন্য মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমঝোতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘শিল্প বাঁচান, কর্মসংস্থানের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করুন’সহ বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা