গাজীপুর প্রতিনিধি:: হত্যা মামলায় পুলিশ সুপার(এসপি) আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর লক্ষীপুরা এলাকা থেকে ঢাকার ডিভি পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, এসপি পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে(পিবিআই) কর্মরত। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁওয়ের বহুল আলোচিত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারের রিকুইজিশন ছিলো। তাকে ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।