• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব, নৈতিক সাংবাদিকতায় আপস নয় গাজীপুরে অসুস্থ নারী শ্রমিককে বাসায় গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক গাজীপুরে অনাড়ম্বর আয়োজনে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা তরুণদের মাঠমুখী করতে খেলাধুলার বিকল্প নেই-জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিএনপি নেতা রিজভী হাজীর মাজার বস্তিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন  ‘হাসিনার শকুনদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে’ গাজীপুরে ‘গৌরবের জুলাই’ আলোচনা সভায় বক্তারা গাজীপুরে আদালত থেকে পালিয়ে যাওয়া ৩২ মামলার আসামী ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

গাজীপুরে ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত

হাফিজুর রহমান,গাজীপুর / ৩৭ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

হাফিজুর রহমান,গাজীপুর:: কর্মক্ষেত্রে অদক্ষতা, সেবা প্রদানে অনিয়ম, দালাল দিয়ে কাজ করানো এবং দায়িত্বে অবহেলার প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে উক্ত কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া এই বরখাস্তের আদেশ দেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান এবং আব্দুল হালিম।

অভিযানের সময় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সোমবার সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পূর্বঘোষণা ছাড়াই পরিদর্শনে যান জেলা প্রশাসক। পরিদর্শনকালে তিনি কার্যালয়ের সার্বিক দাপ্তরিক নথিপত্র যাচাই-বাছাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় নথিপত্রে নানা অসঙ্গতি ও বহু সেবা দীর্ঘদিন অমীমাংসিত (পেন্ডিং) রাখার প্রমাণ পাওয়া যায়। এছাড়া দায়িত্বপ্রাপ্ত দুজনকে কর্মস্থলে অনুপস্থিত দেখেন জেলা প্রশাসক।

মাঠপর্যায়ে সেবাগ্রহীতাদের অভিযোগ ও দাপ্তরিক অসংগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাইলে তারা কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। সার্বিক প্রশাসনিক অদক্ষতা ও অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে উল্লেখিত চারজনকে বরখাস্তের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, আমরা কাশিমপুর ভূমি অফিসে যাই, সেখানে গিয়ে আমরা দেখতে পাই ওই অফিসে যারা আছে তারা কাজের উপযুক্ত নয়। তারা কোন কাজই প্রকৃত নিয়ম মেনে করছে না৷ এছাড়াও তাদের বিরুদ্ধে অনেক মানুষের অভিযোগ রয়েছে।

তিনি আরো বলেন, এখানে কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতা ও অযোগ্যতার বিষয়টি ধরা পড়ে। এসময় দুজনকে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়া নথিপত্রে দেখা যায়, অনেক কাজ এখানে পেন্ডিং করে রাখা হয়েছে। উপস্থিত অনেক মানুষজনকেও সেবার জন্য অপেক্ষমান থাকতে দেখা যায়। এখানে কর্মকর্তা কর্মচারীদের অদক্ষতার কারণে নিয়ম মেনে কোন কাজই করা হচ্ছিল না। এ সময় বিভিন্ন অভিযোগ ও অনিয়মের বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোন উত্তর দিতে পারেননি। প্রজাতন্ত্রের পক্ষ থেকে তাদের যে কাজটি করার জন্য বেতন দেওয়া হয়, তারা সেই কাজটি ঠিকমতো করতে পারছিলেন না। কোন কাগজপত্র দেখাতে পারেনি, নামজারিদের সফটওয়্যার আছে সেটিও দেখাতে পারেনি। এসব কারণেই ওখানে যে সকল কর্মকর্তা কর্মচারী ছিল, প্রাথমিক অবস্থায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে বিস্তারিত তদন্ত করে তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ প্রমাণিত হবে, সেসব বিষয়ে যথাযথ আইনানুগক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাশিমপুর ভূমি অফিসে ঝটিকা অভিযান সম্পন্ন করে জেলা প্রশাসক কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানেও ভূমি সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততা নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই জেলাজুড়ে ভূমিসেবা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা পরিদর্শন চালিয়ে যাচ্ছেন মো. নুরুল করিম ভূঁইয়া। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা