• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
শ্রমিক বেশে পতিত শক্তি নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে-জিএমপি কমিশনার ত্রিশাল থানায় এখনো ছাত্রলীগ-যুবলীগের লোকজন পুলিশ বাহিনীর মধ্যে রয়েছে এমপি ডা. লিটন ত্রিশালে জনবল সংকটে ছলিমপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, সেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ত্রিশালে অলহরী নদীর কাঠের ব্রিজ এখন মরণফাঁদ, পাকা সেতুর দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রমিক আন্দোলনের আড়ালে নৈরাজ্য ও অস্থিতিশীলতা রুখতে ভবানীপুরে বিএনপি নেতাকর্মীদের অবস্থান ৪নং ধীতপুর ইউনিয়নে রকিবুল হাসান খান রাসেলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসমাগমে মুখরিত অনুষ্ঠানস্থল সরাইলে পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা ও ড্রিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে কার্যালয় উদ্ভোধন গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক আলিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর / ১০৫ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:: নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা।
সংস্থাটি অবিলম্বে এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে আসক এ দাবি জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক।

বিবৃতিতে তিনি বলেন, ১৫ অক্টোবর রাতে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও তিনি হামলার শিকার হয়েছিলেন। সেই হামলার পরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং পরবর্তী সময়ে তাঁকে হত্যার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরো বলেন, একজন সাংবাদিককে হত্যা কেবল একটি জীবনের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার ও জনগণের জানার অধিকারের জন্যও এক বিপজ্জনক বার্তা। সাংবাদিকদের ওপর সহিংসতার বিচার না হলে সমাজে ভয়ের সংস্কৃতি তৈরি হবে, যা স্বাধীনভাবে তথ্য প্রকাশ, গণতান্ত্রিক জবাবদিহি ও আইনের শাসনকে বাধাগ্রস্ত করবে।

সংস্থাটি চেয়ারম্যান আরও জানায়, বাংলাদেশের সংবিধানের ৩২ ও ৩৯ অনুচ্ছেদে জীবনের অধিকার এবং মতপ্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত। একইভাবে নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিতেও (আইসিসিপিআর) এ সুরক্ষার কথা বলা হয়েছে। এসব অধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া এবং যেকোনো সহিংসতার কার্যকর তদন্ত ও বিচার করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে সংস্থাটির চেয়ারম্যান আরো বলেন, এ ধরনের ঘটনার তদন্তে কোনো ধরনের অবহেলা, প্রভাব বা পক্ষপাতের সুযোগ থাকা উচিত নয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সাংবাদিকেরা যাতে কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতা ছাড়া পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা