নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সদর উপজেলার বহুল প্রতীক্ষিত 'ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬'-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার( ১২ আগস্ট) গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের নোটিশ বোর্ডে এবং সরকারি ওয়েব পোর্টালে,সদর উপজেলার সরকারি পোর্টাল ও নোটিশ বোর্ডে এই ফলাফল উন্মুক্ত করা হয়। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা স্বজনপ্রীতি ছাড়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই ফলাফল তৈরি করায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসের শেষ সপ্তাহ ও আগস্টের প্রথম সপ্তাহে দুই ধাপে ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অত্যন্ত কড়াকড়ির মধ্য দিয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। নির্বাচিতরা গাজীপুর সদর উপজেলার ৪টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এই কর্মীবাহিনী বাড়ি বাড়ি গিয়ে মূল ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহ করবেন।শতভাগ সঠিকতা যাচাইয়ে বাড়ি বাড়ি যাবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তারা মোবারক জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের এই ফলাফল প্রকাশের মাধ্যমে মাঠপর্যায়ের মূল জরিপ কাজ আরও বেগবান হবে। এবারের শুমারিতে কোনো ভুয়া বা অনৈতিক সুবিধাভোগী যেন অন্তর্ভুক্ত হতে না পারে, সেজন্য ১০০% সঠিকতা যাচাই নীতি গ্রহণ করা হয়েছে। মাঠপর্যায়ের কর্মীরা তথ্য সংগ্রহের পর উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম পুনরায় বাড়ি বাড়ি গিয়ে সংগৃহীত তথ্য মিলিয়ে দেখবে। এর পরেই চূড়ান্তভাবে প্রস্তুত হবে নিম্ন ও প্রান্তিক আয়ের মানুষের জন্য কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড।
ফলাফল প্রকাশের পর সন্তুষ্টি প্রকাশ করে গাজীপুর সদর উপজেলার এক চাকরিপ্রার্থী জানান,আগে এই ধরনের সরকারি অস্থায়ী নিয়োগেও নানা সুপারিশের প্রয়োজন হতো। কিন্তু এবার সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ইন্টারভিউয়ের মাধ্যমে মেধার মূল্যায়ন করা হয়েছে। ফলাফল দেখে আমরা অত্যন্ত আনন্দিত।"অন্যদিকে সাধারণ বাসিন্দারাও এই স্বচ্ছতাকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, সঠিক কর্মীরা মাঠে আসলে প্রকৃত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হতে পারবে এবং সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সুফল পাবে।
গাজীপুর সদর উপজেলার প্রার্থীরা তাদের উপজেলার ফ্যামিলি কার্ড শুমারির নোটিশ দেখতে সরাসরি জাতীয় তথ্য বাতায়ন (গাজীপুর জেলা) অথবা গাজীপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইট এবং সদরউপজেলার সরকারি ওয়েব সাইটে তাদের রেজাল্ট দেখতে পাবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তক মোবারক বলেন,সঠিক পদ্ধতিতে যোগ্যদের নির্বাচিত করা হয়েছে। আশা করি শতভাগ স্বচ্ছ পদ্ধতিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে পারবো।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রান্তিক মানুষের দোরগোড়ায় সঠিক সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। তিনি আরো বলেন,ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর কর্মী নিয়োগের পরীক্ষা ও প্রাথমিক ফলাফল প্রকাশ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ ও নিটোল রাখা হয়েছে। মেধা ও যোগ্যতার বাইরে এখানে কোনো অনৈতিক প্রভাব খাটানোর সুযোগ দেওয়া হয়নি। আমাদের মূল লক্ষ্য একটি আধুনিক ও ডিজিটাল ডেটাবেজ তৈরি করে প্রকৃত দরিদ্র ও প্রান্তিক মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। নির্বাচিত এই কর্মীবাহিনী মাঠপর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে একদম সঠিক তথ্য সংগ্রহ করবে, যা পুনরায় উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ টিম দ্বারা কঠোরভাবে ক্রস-চেক ও ভেরিফাই করা হবে। প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলো যেন সরকারের এই কল্যাণমূলক কর্মসূচীর সুফল পায়, তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সম্পূর্ণ দায়বদ্ধ ও সোচ্চার রয়েছে।
এই শুমারি ও জরিপ প্রক্রিয়াকে শতভাগ নিটোল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।